ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল) কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গতকাল ইউসিএল-কে এই ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করেন।
সম্মানজনক এই পুরস্কারটি গ্রহণ করেন ইউসিএল-এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এস ও এম রাশেদুল কাইউম, প্রতিষ্ঠানের সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোঃ নাহারুল ইসলাম মোল্লা এবং ইউসিএল-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com