এক্সিট পোল গেলো উলটে। কংগ্রেসকে পিছনে ফেলে ভারতের হরিয়ানা রাজ্যে টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। ৭টি এক্সিট পোল বলেছিল, কংগ্রেস ৫৫টির বেশি আসনে জিতবে। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। অন্যদিকে, বিজেপি ২৬টিতে জিততে পারে । এদিকে গণনা শুরু হওয়ার আগেই নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিজয়োৎসব শুরু হয়ে যায়।পোস্টাল ব্যালট খুলতেই একলাফে অনেকটাই এগিয়ে যায় হাত শিবির। দলীয় সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নাচে মেতে ওঠেন।
যদিও হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনী আশাবাদী ছিলেন যে, টানা তৃতীয়বার বিজেপি হরিয়ানায় সরকার গড়তে চলেছে। ইভিএম খুলতেই তা ধীরে ধীরে বদলাতে থাকে। বেলা যত গড়িয়েছে, বদলাতে থেকেছে চিত্র। ধীরে ধীরে আসন কমতে থাকে কংগ্রেসের। আর এগিয়ে যায় বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত হরিয়ানায় কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৪৮টি আসনে। আইএনএলডি ২টি ও অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪ আসনে।
হরিয়ানায় সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। ট্রেন্ড অনুযায়ী ম্যাজিক ফিগার পেয়ে গিয়েছে বিজেপি। সিট দখলের ক্ষেত্রে হার মানতে হয় রাহুল গান্ধীর দলকে। যেখানে কংগ্রেস কিছুটা এগিয়ে যায় সেখানেও ভোটের মার্জিন ছিল কম। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছে আঞ্চলিক ছোট দল এবং নির্দল প্রার্থীরা। বহু বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভোট কেটেছে তারা। হরিয়ানায় কংগ্রেস ভালো ফল করলেও ক্ষমতাতে আসতে না পারার পিছনে একাধিক কারণ দেখছে রাজনৈতিক মহল।
প্রথম, অতিরিক্ত জাঠ ভোটে ভরসা। যা দলীত সহ একাধিক জাতির মধ্যে ভীতির সৃষ্টি করেছ। রাজনৈতিক মহলের মত জাঠ ভোটব্যঙ্কের বিরুদ্ধে বিজেপিতে ভোট দিয়েছে দলীত ও অন্য সম্প্রদায়। দুই, একাধিক দল ভোটের ময়দানে নামা। বিশেষ করে আপ ও বিএসপি কংগ্রেসের ভোট কেটে বিজেপিরই সুবিধা করেছে বলে মত রাজনৈতিক মহলের। কারণ নির্বাচন কমিশনের হিসেবে দেখা যাচ্ছে ৩১টি আসনে এগিয়ে থাকা প্রার্থীদের ভোটের ব্যবধান দাঁড়াচ্ছে ১০০০। তৃতীয়, শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহর লাল খট্টরকে সরিয়ে নওয়াব সিংকে এনে মান বাঁচিয়েছে গেরুয়া শিবির।
সূত্র :এনডিটিভি
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com