কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার সাত থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে (০৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আগামী ০৯ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে (রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম) বদলি করা হয়েছে।
এদিকে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী (প্রশাসনিক কারনে) খোকসা থানার ওসি আননূর যায়েদ ও কুমারখালী থানার ওসি আকিবুল ইসলামকে নৌ পুলিশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ওসি মামুন রহমান ও ভেড়ামারা থানা ওসি জহুরুল ইসলাম কে হাইওয়ে পুলিশে, মিরপুর থানা ওসি মোস্তফা হাবিবুল্লাহ কে পিবিআই এবং দৌলতপুর থানা ওসি মাহাবুবুর রহমান মিনে কে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর জনস্বার্থে পুলিশ সংস্কারে একযোগে সাতটি থানার ওসি পদে বদলি করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com