ইয়ামিন হোসেন,ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র স্নেহভাজন, জাতীয় ছাত্রসমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত কে ইলিশাঘাটে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভোলা জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।
৭ই অক্টোবর দুপুরে ঢাকা থেকে লঞ্চযোগে ইলিশাঘাটে আসলে এ শুভেচ্ছা জানানো হয়।
মানস ঘোষ শান্ত এর নেতৃত্বে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্দেশে ভোলা সদর উপজেলা ছাত্রসমাজ সাংগঠনিক ভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া জুলাই বিপ্লবে স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে ও তিনি মামলার আসামী হয়েছে।
শান্ত ঘোষ সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করে আসছে।
ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক পারভেজ হোসেন, ছাত্রসমাজের নেতা আনোয়ার হোসেন, মোঃ আলী, এ আর রনিপ্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com