সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট সরকারী পিসি কলেজে শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদল এই মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহিন হাসনাঈন সার্জা, সোয়েব হোসেন বর্ষণ, রোহিত হালদার, মিনা আব্রার রেজা আবিদ, জায়েদ খান, রাফি রহমান, সুব্রত মজুমদার, সোহানুর রহমান মোল্লা, বাহাউদ্দিন, আলামীন মাহীন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদি, প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন স্বনামধন্য বিদ্যাপিটের একজন মেধাবী শিক্ষার্থী, আপনারা জানেন তাকে কীভাবে ছাত্রলীগ পিটিয়ে কষ্ট দিয়ে হত্যা করেছে। আমরা চাই বাংলাদেশে সকল ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক। আমরা চাই আর কোন শিক্ষার্থী যৌন হয়রানির শিকার না হোক, আমরা আরও চাই আর কোন শিক্ষার্থীকে জোর করে কোন মিটিং মিছিল করানো না হোক। আজকে আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা চায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক হেলমেট বাহিনীকে নিষিদ্ধ করা হোক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com