দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের মূখ্য সচিব এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। নজিবুর রহমানকে আজ (৭ অক্টোবর) আদালতে তোলা হবে বলে জানান তিনি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাননি ডিবির এ কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com