মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর জহুরা (৪৭) হত্যা মামলা দায়ের করার ৩ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও মূলহোতা আ: ছালাম (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন , লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র্যাব-৪, মানিকগঞ্জ ।
০৬ অক্টোবর (রবিবার) বিকাল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার জাগীর এলাকা থেকে আঃ ছালাম (৫০) কে গ্রেফতার করা হয়। এ সময় আসামির ঘর থেকে নিহতের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামি সদর থানার বোয়ালিয়া গ্রামের কিতাব আলীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে মতে , আসামী আঃ ছালাম (৫০) একজন সবজী বিক্রেতা। অপর দিকে ০৯ বছর পূর্বে জহুরা বেগম (৪৭)র পারিবারিক ও আর্থিক অস্বচ্ছলতার কারনে ১ম স্বামী নান্নু মিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর থেকে জহুরা বেগম বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন চায়ের দোকান ও হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। জহুরা বেগম সবজী ক্রয় করতে গিয়ে আসামি আঃ ছালামের সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তারা উভয়ের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে এবং সম্পর্কের একপর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের কথা জহুরা বেগম আসামি আঃছালামের পরিবারের নিকট বলে দেয়ার হুমকি দিয়ে প্রায়শই টাকা আদায় করত ।
তারই প্রেক্ষিতে গত ২ অক্টোবর রাত অনুমান দেড়টার দিকে জহুরা বেগম আঃ ছালাম-কে ফোন করে টাকা দাবী করে এবং পানি উন্নয়ন বোর্ডের পূর্বপাড়ের পরিত্যক্ত ঘরে দেখা করে। একপর্যায়ে আসামি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করার একপর্যায়ে ধস্তাধস্তিতে জহুরা বেগম অচেতন হয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, আসামির জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন কালে ধস্তাধস্তিতেই তার মৃত্যু হয় । আরও জানা যায়, আসামি নিজেকে আড়াল করার জন্য ঐ নারীর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে লাশ ফেলে তিনি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আঃ ছালাম (৫০) জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে । এই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর বিকাল আড়াইটার দিকে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেলে পুলিশকে জানায় এবং পুলিশ এসে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com