সুমন, স্টাফ রিপোর্টার : সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মোংলায় মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। দুষ্কৃতিকারীদের যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকার মন্দিরে মন্দিরে টহলেও থাকবেন নৌবাহিনী।
রবিবার (৬ অক্টোবর) বিকালে দিগরাজ বাজারে সর্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক কমান্ডার মোঃ তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের এ কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সে জন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।
নৌ বাহিনীর এ কর্মকর্তা আরো বলেন, মোংলা উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মন্ডপে পূজারীরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সে জন্য নৌ বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় নিয়োজিত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com