মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উত্তর নওহাটা গ্রামের মনোয়ারা বেগম (৬০) কে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে তার ভাতিজির স্বামী জাকারিয়া। নিহত মনোয়ারা খাতুন একই গ্রামের মৃত শান্তা শেখের স্ত্রী।
স্হানীয়রা জাকারিয়াকে আটক করে এনায়েতপুর থানার পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ ।
এ ব্যাপারে প্রতিবেশী আঃ রশিদ জানান, জাকারিয়া মানুষিক রোগী, মাঝে মধ্যে বিনা কারনে মানুষকে মারপিট করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াজদানী জানান, ঘটনাস্থল নওহাটা গ্রামের খোরশেদ আলমের ছেলে অভিযুক্ত জাকারিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে।তবে আটককৃত জাকারিয়া মানুষিক রোগী বলে যানতে পেরেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com