হিলি প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিলির ধর্ম প্রাণ মুসল্লীরা।
আজ রোববার সকল ১১টায় হাকিমপুরের সকল ধর্মপ্রাণ মুসলমান এর ব্যনারে বাংলাহিলি বাজার গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে।
এসময় সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানে এর বিচার দাবি করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com