মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ সমনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ২ পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
এসময় তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরুল হুদার সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সানোয়ার পারভেজ পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক কাজী আলমগীর প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব বলে জানান তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com