মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ‘মাহাবুবুর রহমান বেলাল বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কেউ টের পায়নি শুধু কাউয়ায় টের পেয়েছে। লেডি ফেরাউন এমন ভাবে পালিয়েছে পেছন দরজা দিয়ে পালিয়ে গেছেন। তার সঙ্গ-পঙ্গ নৌকায়, বর্ডারে, কলার পাতায় করে পালাতে গিয়ে প্রতিনিয়ত ধরা খাচ্ছে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বসে নেই। একের পর এক ষড়যন্ত্র করেই চলছে, সামনে অমুসলিম ভাইদের বড় ধর্মীয় উৎসব আসছে এবারে তাদের নিয়ে ষড়যন্ত্র করতে পারে। এদেশে অচিরেই হাসিনার বিচারে ব্যবস্থা করা হবে ইনশা-আল্লাহ।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারীতে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলূল্লাহ (সা.) এর কর্মপন্থা শীর্ষক সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বেলাল বলেন, এই দেশ কারো বাবার সম্পতি নয়। এই দেশ কারো দলের সম্পতি নয়। দীর্ঘ ১৭ বছর এ জাতিকে শাসন করেছেন শোষন করেছেন লুণ্ঠন করেছেন কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এইজন্যই সেই দানবীয় নব্য ফেরাউন লেডি ফেরাউনের পতন হয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। যারা আমাদের ১৭ বছর অধিকার হরণ করেছে। আলেম সমাজকে ফাসি দিয়েছে, দেশের ব্যাংক গুলো ধ্বংস করেছে। তারা দেশে থাকার অধিকার রাখে না।’
তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবী করছি যারা এই ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধার সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করতে হবে। দ্বিতীয় মুক্তিযোদ্ধার শির তারা। ৭১ সালে যে স্বাধীনতা পেয়েছিরাম সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। সেই ফল ভোগ করার জন্য দীর্ঘদিন পর ২০২৪ সালে আগস্ট বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আশা করছি এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করবে। এত বড় কাজ যারা করেছে অবশ্যই তারা জাতীয় শ্রেষ্ঠ বীর। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের অসম্পূর্ণ কাজকে ২৪ সালের ছাত্র জনতা এসে সফলতা নিয়ে এসেছে। আমরা পরিষ্কার বলছি জালেম কোনদিন টিকতে পারে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। তার প্রমান হাসিনার পলায়ন এবং তার পতন।
তিনি আরও বলেন, আবু সাঈদের শাহাদাতের কারণেই বাংলাদেশে এই গণঅভ্যুত্থান এবং সেই জ্বলে ওঠা আগুনেই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। সেই সাথে তার পতন হয়েছে। বৃহত্তর রংপুরবাসী হিসেবে রংপুর বিভাগের জনগণ হিসেবে গর্বিত। যে আবু সাঈদের মত একজন শহীদ উপহার দিতে পেরেছে। যারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যারা এই বাংলাদেশের মানুষের বুক ঝাঁজরা করে দিয়েছে, যারা এই দেশের লোকের উপর প্রহসন করে এই দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যারা এই দেশের শত শত আলেমকে হত্যা করেছে এবং গুম করেছে। যারা অসংখ্য ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তাদের কোন রেহাই নেই। এই বাংলার জমিনে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
এসময় তিনি আরও বলেন, সামনে আমাদের হিন্দু ভাইদের দুর্গাপূজা আছে। এই দুর্গাপূজা নিয়ে তারা ষড়যন্ত্র করতে পারে। তারা যেন কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে আমাদের কঠিন নজর দিতে হবে। অমুসলিমরাও এদেশের সন্তান তারা তাদের ধর্ম স্বাধীনভাবে করবে এটাই আমাদের চাওয়া। তাদের ধর্ম কর্ম করার অধিকার অবশ্যই আছে। যারা এই দুর্গাপূজা উৎসবকে বাধা দিবে তারা স্বৈরশাসকের দোসর হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর মুহাম্মদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, প্রবন্ধ উপস্থাপনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, প্রধান আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মো. খাইরুল আনাম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com