নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা।
এসময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ড. ইউনূসকে অভিবাদন জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com