কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৫সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া পৌর শাখার সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ আহবায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার-কে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোউত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত কমিটি বাতিল ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে পুনরায় সভাপতি এবং অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
এ কমিটির মেয়াদ দীর্ঘদিন হওয়ায় হতাশায় ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপিকে চাঙ্গা করতে আগের কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। জলপনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের নতুন কমিটিতে জায়গা পেলেন কুতুব উদ্দিন আহমেদ ও জাকির হোসেন সরকার। রাত সাড়ে ১১টার দিকে সোস্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির প্যাডে নতুন এ কমিটির তথ্য পাওয়া যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com