এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র কৃষকের ঘরে গভীর রাতে সিঁদ খেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত আঃ সাত্তারের স্ত্রী পারুল আক্তারের ঘরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক পারুল আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন , ঘরে গরু কিনার রাখা ২ লক্ষ টাকা, স্বর্ণের গলার চেইন,স্বর্ণের কানের দুল, মোবাইল সব চুরি করে নিয়ে গেছে। আমরা সকালে ঘুম থেকে উঠতে পারিলাম না চোখ গছগছ করছিল। পারুল আক্তারের বড় ছেলে দিলোয়ার হোসেন দীলিপ বলেন, দরজার চৌকাটের নীচ দিয়ে সিঁদ খেটে ঘরে ঢুকে সুকেজের একাধিক তালা ভেঙে কাপড় চোপড়, বাসন কোসন বাদে যা ছিল সব নিয়ে দরজা খুলে পালিয়ে যায়।সে আরও জানায় চোরেরা ঘরে ঢুকে হয়তো আমাদের চোখে মুখে কোন কিছু লাগিয়েছে ফলে আমরা ঘরে থাকার পরও এত কিছু হয়ে গেল কিছুই টের পেলাম না।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহামেদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বড় ছেলে দিলোয়ার হোসেন অজ্ঞাত আসামি উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com