ইবি প্রতিনিধিঃ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে জামায়াতে নামাজ আদায় করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ইবির ১৪তম এই উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রবেশের পরেই নিজ কার্যালয়ে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এরপর শিক্ষক শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় মসজিদে আছরের নামাজ আদায় করেন তিনি।
জামায়াতের সাথে আছরের নামাজ আদায়ের পরে নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় এবং আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, নাহিদ হাসান, সায়েম আহমেদ, তানভীর মন্ডল সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপাচার্যের এমন ধর্মভীরুতায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন একজন যোগ্য, ক্লিন ইমেজের এবং খোদাভীরু ব্যক্তিত্বকে উপাচার্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। যে বান্দা আল্লাহকে স্মরণ রাখেন, মহান আল্লাহও তার সেই বান্দার উপর রহমত বর্ষণ করেন। আমরা আশাকরি নতুন উপাচার্য স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরো ভালো ভাবে গড়ে তুলবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com