সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা(২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন গৃহবধূর স্বামী তুফান শেখ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে মোংলা থানার পুলিশ।
নিহত আনিকা খুলনার দৌলতপুর দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ (৩০) এর স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৮মাস যাবৎ তারা এখানে ভাড়া থাকতো। আজ সকালে মেয়ের মামাকে তুফান ফোনে বলে আপনার ভাগ্নী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মামা বাড়িতে এসে দেখে ঘরের দরজা বাহির থেকে সিকল দিয়ে আটকানো। সিকল খুলে দেখে তার ভাগ্নী ঘাটের উপর মৃত অবস্থায় সোয়া দেখে ডাকচিতকার করে তখন স্থানীয়রা ছুটে আসেন তাৎহ্মনিক পুলিশকে জানায়।
নিহত আনিকার মা জানান, আমার মেয়ে তার নানা বাড়িতে থাকা অবস্থায় পরিচয় গোপন রেখে ৫বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে। জামাই কোন কাজ করতো না তা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের সংসারে ৫বছরের তাসনিম নামে একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলতো রাগ হয়ে গেলে কোন সময় যেনো আপনার মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এবিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান,আজ সকালে আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড় এলাকায় ভাড়া বাসায় এক মহিলার মরদেহ পাওয়া গেছে। খবর শুনেই আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান এ কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com