তাওহীদুল ইসলাম, সিলেট প্রতিনিধি: ছাতকের কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা অদুদ আলমকে গ্রেফতার করেছে র্যাব- ৯ এর একটি দল।
রোববার দুপুরে র্যাব- ৯ এর একটি দল সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অদুদ আলমকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়েছে।
সিলেট কতোয়ালী থানায় নাশকতা ও হত্যার চেষ্টার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর দায়েরী একটি মামলায়(নং ০৬/৪০৫) এজাহার নামীয় আসামি ইউপি চেয়ারম্যান অদুদ আলম। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। সিলেট কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com