আকাশপথে কার্গো পণ্য আমদানি-রপ্তানির সংক্রান্ত তথ্য সেবার জন্য কল সেন্টার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান এর কল সেন্টার ১৩৬৩৬ এ কল করে এক্সটেনশন নাম্বার ৬ প্রেস করে কার্গো সংক্রান্ত তথ্য জানা যাবে।
সম্মানিত রপ্তানিকারকগণ একটি মাত্র ফোন কলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক পরিবাহিত কার্গো সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উক্ত সেবা গ্রহণ করা যাবে।
১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে এ সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com