মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ ২৮বছর পর এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার উদ্যেগে দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বুধবার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বিকেল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহজাদপুরে দীর্ঘদিন পর জামায়াতের উদ্যোগ এই গণসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম।
এদিকে জামায়াতে ইসলামীর এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের সহযোগি অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহজাদপুর শাখার সহকারি সেক্রেটারি ডাঃ মোঃ জহুরুল ইসলাম বলেন, আগামীকাল এই দোয়া ও গণসমাবেশের মাধ্যমেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে কাজ শুরু করবো এবং দেশের পুনর্গঠনের জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি । এছাড়া যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের রুহের আত্মার শান্তি কামনা করছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com