সুমন,স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলায় শুক্রবার থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়হাওয়া বইছে। বৃষ্টিতে বসতবাড়ি, রাস্তাঘাট, চিংড়িঘেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
সোমবার(১৬সেপ্টেম্বর)বেলা বাড়ার সাথেই মোংলায় থেমে থেমে বৃষ্টি।বইছে দমকা হাওয়া। বৃষ্টিপাতে মোংলা উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও চিংড়ি ঘের।ফলে উপজেলার নিম্ন এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।
এমতাবস্থায় ঘরে থাকা ও বাহির হওয়া নিয়েও চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এতে ঘরে থাকাটা যেমন দায় হয়ে পড়েছে, তেমনি বাইর বের হওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।মোংলা-খুলনা সড়কে বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তির সম্মুখীন হয়ে পড়েছে চালকেরা।এই বৃষ্টির মধ্যে দিয়েও কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন,মোংলার বিভিন্ন ইউনিয়নের সাত শতাধিক চিংড়িঘের তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।তবে বৃষ্টি চলমান রয়েছে এখনো।আর ঘেরের মাছের ক্ষতি নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, নিম্নচাপটি ঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টিপাত হয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি কমে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com