মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃনার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরেরপদত্যাগের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
খুলনা নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সদের একটি দল। তখন মহাপরিচালক তাদের সাথে বাজে আচরণ করেন। মাকসুরা নূর নার্সদের উদ্দেশ্য করে বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া সরকারের ভুল ছিল। যে কারণে নার্সরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
অতি দ্রুত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।নার্স জেসমিন শিল্পী বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সাথে জড়িত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার দায়িত্ব সুলভ আচরণ করেন। একই সাথে তাদের পেশাকে অপমান করেন। মহাপরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com