মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দূর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগুরা শহরের নোমানি ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, সাইদ আফ্রিদি সহ বদরুন্নেসা কলেজের সমন্বয়ক জান্নাত ও মাগুরার সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্ততা মাগুরাসহ সারাদেশে আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তারা ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের কুর্কমের কথা উল্লেখ করে ভবিষ্যতে তাদের স্বৈরাচারী ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com