বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ওপর হামলার এই ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হিরো আলম বলেন, ‘আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো। তারা বলতেছে, আমি তারেক জিয়ার নামে কী বলছি। কেউ যদি সেই ভিডিও ফুটেজ দেখাতে পারে, আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি... তাহলে আমি পুরো বগুড়া শহরে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো।
যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন হিরো আলম। তিনি আরও বলেন, আমাকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছে। আমরা ফুটেজ দেখেছি। যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে।
এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম।
মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন।
ক্ষমতায় আসার আগে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের পাওয়ার বেড়ে গেছে। বিএনপি তায় আসার আগেই তাদের লোকজন আমাকে মারধর শুরু করেছে
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com