নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলাপর উলাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অফিস উদ্বোধন হয়েছে। শনিবার সন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উলাশীর ৯ নং ওয়ার্ড পানবুড়ি বাজারে বিএনপি’র এ অফিস উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
এর আগে বিএনপি’র অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
আলোচনা সভায় উলাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগর, মনিরুল ইসলাম মনি,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াছি উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি নেতা আব্দুল হামিদ, আলহাজ্ব শামছুর রহমান,গোলাম মোস্তফা খোাকন, আব্দুস সালাম, শামছুর রহমান, আহসান হাবিব খোকন, আব্দুর রউফ মন্টু, ওলিয়ার রহমান, প্রভাষক মামুনুর রশিদ, জুলফিকার আলী জুলু, আব্দুল অহেদ, সিরাজুল ইসলাম, মৎস জীবী দলের সভাপতি সোহারাব হোসেন, ওলামা দলের আহবায়ক আব্দুল হান্নান,মোঃ রুহুল আমিন, আসাদুজ্জামান প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com