ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতি সহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার রাত্রিতে তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)। রায়হান আলী,(৪৫) নামাজগ্রাম,, পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com