আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন শহীদের কবর জিয়ারত করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
এ ছাড়া নেতৃবৃন্দ আরো চারজন শহীদের কবর জিয়ারত করেন। আজ শুক্রবার সারা দেশে একযোগে ছাত্রদল নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ নেওয়াজ জোহা, সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন, রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সবুজ, রেজাউর রহমান রেজা, মো. মারুফ পারভেজ প্রিন্স, হোসাইন মোহাম্মদ আরমান, আল আমিন ইসলাম, মোজাম্মেল হক মোজাম, মমিনুল ইসলাম রাব্বি প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com