কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার একজন পলাতক আসামী ও বলৎকার (ধর্ষণ) মামলার আসামী আটক হয়েছে।
এ অভিযানে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর ভুরকাপাড়া গ্রামের আকছেদ সরকারের পুত্র রিফাজ মাষ্টার (৪৫) কে গ্রেপ্তার করে। তিনি এজাহার (ধর্ষণ) নামীয় প্রধান আসামী। একই দিনে সন্ধা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত শহর আলীর পুত্র মুসা আহমেদ (৪৫)কে গ্রেফতার করে। তিনি এজাহার (ইউসুফ হত্যা) নামীয় ৪১নং পলাতক আসামী।
তথ্য সূত্রে জানা যায়, গত ১লা জুলাই একজন স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা
বাদী হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় অভিযুক্ত শিক্ষক রিফাজ মাষ্টারের নাম উল্লেখ করে ৪জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং-৬, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)।
তথ্য সূত্রে হত্যা মামলার অপর আসামীর বিষয়ে জানা যায়, গত ০৫ আগষ্ট কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চর থানাপাড়ার মৃত এদাত আলী শেখের পুত্র ইউসুফ শেখ(৬৬) নিহত হয়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে ৭৫ জনের নাম পরিচয় উল্লেখ ও ২০থেকে ৩০জনকে অজ্ঞাত নামা করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এতে ১৭নং ক্রমিকে মুসা আহাম্মেদকে আসামি করেন এ মামলার বাদী।
পৃথক মামলার দুই আসামী আটকের বিষয়ে র্যাব সূত্রে জানা যায়, উক্ত মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে চৌকষ আভিযানিক দল পৃথক দুটি মামলার দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ধর্ষণ মামলার আসামীকে দৌলতপুর থানায় ও হত্যা মামলার আসামীকে মডেল থানায় সোপর্দ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com