ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা১২টার দিকে দিনাজপুর পল্লী শ্রী অফিসে জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি এ.কে.এম হাসান নূর জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপ-পরিচালক স্থানীয় সরকার দিনাজপুর মোঃ সালাহ্উদ্দিন আহমেদ।
আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, আনোয়ার সাদাত, রুবাইয়াত জামান, বিষ্ণুপদ সরকার ও বিজয় কুমার অধিকারী, আহসানুল হক রান্টু, মো: মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির যুগ্ম সমন্বয়কারী এ.কে.এম হাসান নূর জামান বলেন তাদের দাবী সমূহ ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মাননীয় উপদেষ্টার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট দাখিল করা হয়েছে।
তাই উপস্থিত বৈষম্য বিরোধী প্রশাসনিক কর্মকর্তাগণ তাদের পেশাগত বৈষম্য দূরীকরনে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং ৩ দফা দাবী বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।
আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাগণের বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাগণ এ.টি.এম নূরে আলম চৌধুরী বেলাল, মো: আবু তাহের, মো: আ: মান্নাফ, শ্রী জগ মোহন রায়, মো: এমদাদুল হক ও শ্রী মোহন চন্দ্র রায় ও মোঃ আহসান হাবীব মিঞা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com