সুমন,স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর শাখার আয়োজনে মোংলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবের হল রুমে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাড: মাও: শেখ আ: ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্য এ্যাড: মাও: শেখ আ: ওয়াদুদ বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের নীতিতে সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। এ সংগঠন জনমানুষের সংগঠন।
তিনি আরো বলেন মোংলা উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি।
এ সময় জামায়াতের পৌর আমীর আ: বারী, পৌর সেক্রেটারি এ্যাড: মো: হোসেন, উপজেলা সেক্রেটারি মো: কহিনুর সরদার সহ মোংলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com