কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরা: মাগুরা শালিখায় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় শালিখা সাংবাদিক ইউনিটের অফিসে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
এ উপলক্ষে শালিখা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃকামরুজ্জামান অন্তর এর সভাপতিত্বে দৈনিক সময়ের প্রত্যাশা শালিখা প্রতিনিধি মোঃশামছুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।আলোচনা সভায় প্রধান বক্তা মোঃকামরুজ্জামান অন্তর নিউজ ২১ চ্যানেল মাগুরা জেলা প্রতিনিধি ও শালিখা সাংবাদিক ইউনিট সভাপতি দেৈনিক সময়ে প্রত্যাশা প্রত্রিকার সাফল্যতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা গ্রামের কাগজের প্রতিনিধি মোঃরবিউল ইসলাম সাধারণ সম্পাদক শালিখা সাংবাদিক ইউনিট,সাংবাদিক জাকির হোসেন সহ সভাপতি শালিখা সাংবাদিক ইউনিট,দৈনিক প্রভাত ফেরী বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি মোঃসজীব আহম্মেদ মিসকাত,মানবাধিকার কর্মী মোঃসোহেল রানা,এবং শালিখা সাংবাদিক ইউনিটের সহ সম্পাদক মোঃ রোকনুজ্জামান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com