এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ “ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম”- এর আওতায় ডিজিটাল প্রযুক্তি বিয়ষক প্রশিক্ষণ মডিউল ও ম্যানুয়াল প্রণয়ন কর্মশালা শুরু হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশে ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)'র আয়োজনে দু'দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোঃ সিরাজুল ইসলাম। কর্মশালায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ৫০ জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com