মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে লিবারেল ডেমোক্রিক পাটি (এলডিপি)।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেট সংলগ্নে ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মনজুরুল হকের সভাপতিত্বে বীর শহীদদের স্মরণে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডেন্ট সদস্য অ্যাডঃ ড. আওরঙ্গজেব বেলাল ।
এতে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রিক পাটি (এলডিপি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মনজুরুল হক প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com