সুমন,স্টাফ রিপোর্টার : খুলনার পাইকগাছা উপজেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
মঙ্গলবার(২৭আগষ্ট)পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২০৩ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
কোস্ট গার্ড জানায়,ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধারকার্য, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।
অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়ে। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেঃ কমান্ডার মোঃ জাকির হোসাইন, এএমসি উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com