লিখন রাজঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ২-নং ওয়ার্ড কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৬-আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জ ইউনিয়ন ২-নং ওয়ার্ড কৃষক দলে ছালামত আলী কে সভাপতি,শামীম মিয়া কে সিনিয়র সহ সভাপতি,জহিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক,ও রোবেল মিয়া কে সাংগঠনিক সম্পাদক এবং রুবিনা আক্তার কে মহিলা বিষয়ক সম্পাদক ও বাচ্চু মিয়া কে কোষাধাক্ষ করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, ও সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ প্রধান,রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম,সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম খান,রূপগঞ্জ ইউনিয়ন ২-নং ওয়ার্ডের মূল দলের সাধারণ সম্পাদক মাহাবুর মিয়া প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com