সুমন,স্টাফ রিপোর্টার: বন্যার্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষ ফেনী ও পাইকগাছা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছে।
আজ সোমবার (২৬ আগষ্ট) পাইকগাছা ও ফেনি উপজেলার বন্যা কবলিত ১২শ পরিবার পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোংলা বন্দরের পক্ষ থেকে ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিলো, চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট।
এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান সহ বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ফেনি ও খুলনার পাইকগাছায় ১২০০ বন্যা কবলিত পরিবারের মাঝে ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com