রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। প্রতিবাবারের ন্যায় এবারও আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এতদ্ অঞ্চলের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩/০৮/২৪ খ্রিঃ) সন্ধ্যা ৭ঘটিকার সময় ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন এর সঞ্চালনায় এ'জরুরি সভায় বক্তব্য রাখেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ,কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বনিক, কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, সমাজসেবা সম্পাদক শ্রী খগেশ চন্দ্র রাজবংশী,শ্রী ভজন সূত্রধর,কমিটির সদস্য সর্বশ্রী- পলাশ ঘোষ,গৌর ধর, চন্দন সরকার,,দেব নারায়ণ দাস,শ্রীদাম ভট্টাচার্য সুমন সহ ধামরাই পৌরসভার বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয় যে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে অনাহারে, অর্ধাহারে, মানবেতর জীবন যাপন করছে। সেই লক্ষ্যে আসন্ন শ্রীশ্রী শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান শোভাযাত্রায় সকল ভক্তবৃন্দকে সকল ধরনের বাদ্যযন্ত্র,ঢাক,সাউন্ড সিস্টেম, মাইক, ,ভ্যান,পিকআপ,রিক্সা করে শোভাযাত্রা অংশ গ্রহণ নিষিদ্ধ করে শুধুমাত্র ব্যানার নিয়ে পায়ে হেটে জন্মাষ্টমীর মিছিল করার সিদ্ধান্ সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।
সেইসাথে দেশের বিভিন্ন স্হানে ভয়াবহ বন্যার কারনে বন্যাদুর্গত মানুষের বন্যার্তদের সহযোগিতা করার জন্য শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ধামরাইয়ের সনাতনধর্মাবলম্ব হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে বিশেষ করে যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের কাছ থেকে সর্বনিম্ন ৫০০/টাকা সর্বোচ্চ দাতার ইচ্ছাধীন হারে টাকা সংগ্রহ করে সমুদয় টাকা বন্যাকবলিত মানুষের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্ররণ করা।
উল্লেখ্য - আগামী ২৬ আগষ্ট রো সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মাধব মন্দির থেকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি পদক্ষিন করবে প্রতিবারের
রোডম্যাপ অনুযায়ী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com