রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৪ আগস্ট শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার, ৩নং গোয়ালিয়াখোলা ইউনিয়নের এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাদন চন্দ্র সুশীলের দায়িত্ব হতে অপসারণের জন্য দাবিতে এলাকার ছাত্র-ছাত্রী ও শিক্ষক অভিভাবকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত জনতা বলেন, এই প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন এবং স্কুলের একাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জ্বালিয়েতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেন। এটা ছাড়াও আরো অনেক অনিয়মের অভিযোগ রয়েছে এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
মানববন্ধন , উপস্থিত সকলে দাবি করেন যারা এসব অনিয়মের সাথে জড়িত প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করে এবং শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করে সুন্দর দেশ গঠনে সহায়তা করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com