ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে বাসিন্দা শহীদ সাজ্জাদের বসতবাড়ীতে গিয়ে পরিবারের খোঁজ নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার নেতৃবৃন্দ।
২২ আগস্ট বৃহস্পতিবার গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম মিয়া শহীদ সাজ্জাদের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম, জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি ওমর সানি আকন্দসহ অন্যান্যরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com