আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। জনস্বার্থে বিষয়টি সংবাদ মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা আবশ্যক।
এক্ষেত্রে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোন অভিযোগ থাকলে "Hello SB" ও "Hello KMP" অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০-০৫৮৬২০ এবং ০১৩২০-০৫৮৬৪০-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি'র) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২১ আগষ্ঠ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com