ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সোহাগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পরিষদে তালা দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মী।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সোহাগি ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল কাদির ভূঁইয়া কে অপসারণ দাবিতে মিছিল করা হয়। মিছিলটি সোহাগি স্টেশন থেকে বের হয়ে সেহাগি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন। উন্নয়নমূলক কাজে দূর্নীতি, বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন করে আসছেন চেয়ারম্যান আব্দুল কাদির। তাই এরকম দূর্নীতিবাজকে আমারা চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য: গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন সোহাগি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির। এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com