ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সুস্থ্যতা ও দোয়া কামনা করে এবং কোটা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার রাণীগঞ্জ বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ্্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মাহফুজার রহমান, পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মিঠু সিদ্দিকী, কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত, যুগ্ন আহবায়ক আবু হাসমি, মোশারফ হোসেন খোকন, ছাত্রদলের আহবায়ক ছাদ্দাম হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com