সুমন,স্টাফ রিপোর্টার: মোংলা-রামপাল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়কের ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে আনসার ভিডিপি সদস্যরা।
আজ সোমবার (১২ আগস্ট) মোংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ জনান, গত ৭ তারিখ থেকে মোংলায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। মোংলা ইপিজেডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দিরের নিরাপত্তা, মানুষের ঘর-বাড়ি নিরাপত্তায় এলাকায় ডিউটি পালন করছে আনসার ভিডিপি সদস্যরা। সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণেও তারা কাজ করছে। উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিটি এলাকায় ৮ থেকে ১০ জন আনসার ভিডিপি সদস্য কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
অপরদিকে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন আনসার দলনেতা রিয়াদুল ইসলাম রাজু জানান, মোংলা-খুলনা মহাসড়কের ফয়লা বাজার এলাকায় সহ বিভিন্ন পয়েন্টে মন্দিরের নিরাপত্তা, মানুষের ঘর-বাড়ি নিরাপত্তায় এলাকায় অবস্থান করে ডিউটি পালন করছে আনসার ভিডিপি সদস্যরা। পাশাপাশি সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণেও তারা কাজ করছে তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com