হিলি প্রতিনিধিঃ কেন্দ্র কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের ন্যায় হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাকিমপুর উপজেলা বিভিন্ন স্থানে ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন।
হাকিমপুর উপজেলা পৌর স্বেচ্ছাসেববক দলের আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে বাংলাহিলি বাজার ও হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার পরিচ্ছ্ন্নতা শুরু করেন এসময় ছাত্রদল যুবদল সহ সকল ইউনিটের নেতা কর্মীরা অংশ্রগ্রহন করেন
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, যুগ্ন আহ্বায়ক আজিম মল্লিক টিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বলেন, হিলি আমাদের সবার প্রাণপ্রিয় শহর তাই এই শহরকে সুন্দর রাখতে আজকে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, বিএনপিসহ সকল দলের উদ্যোগে বাংলাহিলি বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে। এবং ছাত্র আন্দোলনে যারা নিহত হয়ে তাদের স্মরণে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com