বিশেষ প্রতিনিধি : শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।
আজ শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃতিতে এই শুভেচ্ছা অভিনন্দন বার্তা জানান তারা। এছাড়া উত্তরার সাংবাদিক সমাজ একাত্বতাবোধ প্রকাশ করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্র-জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান করে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) ২০২৪ ইং দিবাগত রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র-জনতার অনেক প্রত্যাশা।
আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে প্রধান উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক), ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা), তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত) সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী), আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী), শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী), ফারুক-ই-আযম (বীর প্রতীক) (শপথ নেননি)), সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত) (শপথ নেননি), বিধান রঞ্জন (চিকিৎসক) (শপথ নেননি), ড. আ ফ ম খালিদ হোসেন (মাওলানা, হেফাজতের সাবেক নায়েবে আমির), ফরিদা আখতার (উবিনীগ, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা-এর নির্বাহী পরিচালক), নুরজাহান বেগম (গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক), মো. নাহিদ ইসলাম (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)।
যারা শুভেচ্ছা জানিয়েছে তারা হলেন, উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্টাতা আহবায়ক কাজী রফিক,
সদস্য সচিব শেখ জুয়েল আনান, প্রতিষ্টাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, প্রতিষ্টাতা সদস্য হুমায়ন কবির, সেলিম কবির, এস, এম জামান, মো: রফিকুল ইসলাম, মো: শহিদুল ইসলাম ও মাসুদ পারভেজসহ উত্তরার সকল গণমাধ্যমকর্মী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com