কুষ্টিয়া প্রতিনিধিঃ ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধিনস্ত কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশ সদস্যরা।
দুপুরে জেলা পুলিশ লাইন্স অফিসের সামনে ১১ দফা দাবিতে ০৭ আগস্ট বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্যরা। সেই সঙ্গে দাবি আদায় ও দোষি পুলিশের শাস্তির দাবিতে বাংলাদেশ পুলিশের দাবির সপক্ষে একত্বতা ঘোষণা করেন জেলা পুলিশ।
এ কর্মসূচীতে ১১দফা দাবির একত্বতা ঘোষণা অনুষ্ঠানে কুষ্টিয়া পুলিশ সুপার পিপিএম সেবা আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত পলাশ কান্তি নাথ সহ পুলিশের কর্মকর্তা ও সদস্য।
পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিভিন্ন অন্যায়য়ের সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন। একই সাথে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিও ১১ দফা পূরণ না হওয়া পর্যন্ত কর্মে না ফেরার হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবিগুলো হলো, স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রংয়ের ইউনিফর্ম পরিধান করে কলংকিত হয়েছি সেই পোষাকের রং পরিবর্তন করে কনস্টবেল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড হতে হবে। সেই সঙ্গে চলমান সংহিসতায় পুলিশ সদস্য আহত ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, যে সকল দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেযাস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোন প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরীর মতো শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি ৮ ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসাবে গন্য করতে হবে। এই দাবিসহ ১১টি দাবি তুলে ধরেছে কুষ্টিয়া জেলায় কর্মকরত পুলিশ সদস্যরা। এসময় বিক্ষোভে বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে যে সকল পুলিশ সদস্য ও ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং এখনো যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন পুলিশ সুপার। যারা পুলিশকে ঘৃনা করছে তাদের উদ্দেশ্য বলেন, দায়িত্ব শেষে আমরাও একটা পরিবারের অভিভাবক। এছাড়া এই সহিংসতাকে কেন্দ্র করে কুষ্টিয়া মজমপুরে ট্রাফিক অফিস ও মডেল থানা ভাঙচুর হয়েছে সে বিষয়ে দু:খ প্রকাশ করেন। এবং পরবর্তীতে ছাত্ররা নিজ উদ্যোগে থানা পরিস্কার করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com