সুমন,স্টাফ রিপোর্টারঃ সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের রামপালের সন্ন্যাসী এলাকায় স্থানীয় জনগণের সাথে বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি বলেন, রামপাল-মোংলার মানুষের মাঝে সম্প্রীতি আছে । গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল-মত থাকবে। কোন লোক যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না। দেশনায়ক তারেক রহমানের সেভাবে নির্দেশনা রয়েছে। জনগণের আবেগের প্রতি আপনারা শ্রদ্ধা দেখাবেন। এর পর নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান। সেখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলেন এবং দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com