ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বিমানবন্দরে আটক হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র।
সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এ ছাড়া, রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন। তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ।
এর আগে, ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক ও হাসান মাহমুদ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com