এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি সফরে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম তার নিজ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে আলোচনায় দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি দেশের চলমান পরিস্থিতি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মোকাবেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দকে ঐকবদ্ধ থেকে সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সোনার বাংলা গঠনে তথা উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করার জোর পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেজন্য কোন গুজবে কান না দিয়ে দলকে সুসংগঠিত ও ঐকবদ্ধতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মী সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com