মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে ওই সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।
বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন। বক্তারা দেশের চলমান অবস্থায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করনীয় বিষয়ে মতামত প্রদান করেন।
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে আরো বক্তব্য রাখেন, কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, আলাউদ্দিন আল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও ফায়ার সার্ভিস অফিসার মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও সভাতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com